‘আমি মুসলিম। আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ-০৪/১১/২০২৫, রোজ-মঙ্গলবার। এগুলো সব বাচ্চার ওষুধ।’
এমন একটি চিরকুট রেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতককে (মেয়ে) রেখে পালিয়ে গেছেন মা।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চমতলায় শিশু ওয়ার্ডের একটি বেডে বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে রেখে চলে যান শিশুটির মা ও স্বজনরা। শিশুটি বর্তমানে পেডিয়ার্টিক ওয়ার্ডে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছে, সুস্থ আছে।
শুক্রবার দুপুরে এ ঘটনা জানাজানি হলে দত্তক নিতে হাসপাতালে ভিড় করছেন অনেকেই।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে ওই নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি রেজিস্ট্রারে ঠিকানা উল্লেখ করা হয়েছে ইনছুয়ারা, শাহিনুর, আলাদিপুর, ফুলবাড়ী।
শুক্রবার বিকালে চিকিৎসক গোলাম আহাদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চাশোর্ধ্ব এক দম্পতি শিশুটিকে কোলে নিয়ে ইন্টার্ন চিকিৎসকের কক্ষে এসে বাচ্চাটিকে ভর্তি করতে বলেন। নিজেদের পরিচয় দেন শিশুটির নানা-নানি হিসাবে। আমি শিশুটির মাকে খোঁজ করি। তারা বলেন- শিশুটির মা নিচে আছে। আমি মাকে নিয়ে আসতে বললে বাচ্চাসহ ওই দম্পতি বেরিয়ে যান। কিছুক্ষণ পরে শিশু ওয়ার্ডের বাইরে একটি বেডে বাচ্চাটিকে একা থাকতে দেখে অন্যরা বিষয়টি আমাদের জানান। পরে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির মা ও স্বজনদের খুঁজে পাওয়া যায়নি। শিশুটির বিছানায় একটি বাজারের ব্যাগে কিছু ওষুধ, ডায়াপার ও জামাকাপড় পাওয়া গেছে।
তিনি আরও বলেন, স্বাভাবিক সন্তান প্রসবের যে সময়কাল তার আগেই প্রসব হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ আছে। ফটোথেরাপি দেওয়া হয়েছে। ওয়ার্মার এ রাখা হয়েছে।
https://shorturl.fm/g9XpY
https://shorturl.fm/GPeS6
https://shorturl.fm/24c8U
https://shorturl.fm/t3CqL
https://shorturl.fm/5a26A
https://shorturl.fm/Fo4lt
https://shorturl.fm/NRI4y