1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
শেখ মুজিবের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়ে শোবিজ তারকাদের পোস্ট | Daily Halchal Somoy
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর Daily halchalsomoy.com দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিতে এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা থানায় ঢুকে বাটাম দিয়ে ৩ পুলিশকে পেটালো যুবক, একদিন পর অভিযুক্ত গ্রেপ্তার বয়স্কভাতার কথা বলে টিপসই, পরে বৃদ্ধ জানলেন জমি বিক্রি হয়ে গেছে ভোটার তালিকায় ‘মৃত’, নাম ফেরাতে লড়ছেন তিনি রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ

শেখ মুজিবের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়ে শোবিজ তারকাদের পোস্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৭৮৬ Time View

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে প্রাণ হারান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মহান নেতার ৫০তম মৃত্যুবার্ষিকীতে দেশের শোবিজ অঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক জানিয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান নিজের ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি শেয়ার করে লিখেছেন, ‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।’এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ৩২ নম্বরের ঐতিহাসিক সিঁড়িঘরের ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা।’

অভিনেত্রী নাজিফা তুষি ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক সিঁড়িঘরের ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা।’অভিনেত্রী আজমেরী হক বাঁধন গত বছরের শ্রদ্ধাজ্ঞাপন পোস্ট পুনরায় শেয়ার করে একই বার্তা জানিয়েছেন।

অভিনেতা আরশ খান লিখেছেন, ‘সাত কোটি জনতার হে বঙ্গ জননী, রেখেছো বাঙালি করে, মানুষ করোনি। কবি গুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে।’

অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘আমি কোনো দল করি না। একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না, শ্রদ্ধা।’

বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে অভিনেতা জাহের আলভী বলেছেন, ‘কেউ মানুক আর না মানুক, আজ শোক দিবস। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।’

নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবন বঙ্গবন্ধুর একটি উক্তি শেয়ার করে লিখেছেন, ‘কোনো জেল জুলুমই আমাকে কোনোদিন টলাতে পারেনি কিন্তু মানুষের ভালোবাসা আমাকে বিব্রত করে তুলেছে। বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা।’

মডেল পিয়া জান্নাতুল শেখ মুজিবের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমরা কখনো ইতিহাস ভুলতে পারব না, আমরা কখনো আমাদের শিকর ভুলতে পারব না।’

সংগীতশিল্পী কোনাল লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। আমিন।’

ব্যান্ড আর্টসেলের লিড ভোকালিস্ট লিংকন ডি কস্টা দীর্ঘ পোস্টে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘হরেক রঙের ‘সব্যসাচী’র ভিড়ে সময়ের থেকে এগিয়ে যাওয়া আর একলা হয়ে পড়া এক মহান ব্যক্তি তুমি… তুমিই বঙ্গবন্ধু এক এবং অদ্বিতীয়।’

Please Share This Post in Your Social Media

3 thoughts on "শেখ মুজিবের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়ে শোবিজ তারকাদের পোস্ট"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD