1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল | Daily Halchal Somoy
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর Daily halchalsomoy.com দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিতে এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা থানায় ঢুকে বাটাম দিয়ে ৩ পুলিশকে পেটালো যুবক, একদিন পর অভিযুক্ত গ্রেপ্তার বয়স্কভাতার কথা বলে টিপসই, পরে বৃদ্ধ জানলেন জমি বিক্রি হয়ে গেছে ভোটার তালিকায় ‘মৃত’, নাম ফেরাতে লড়ছেন তিনি রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ

যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

মাগুরায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো: শাকের হোসেন এর হত্যকারীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে বিরাট মিছিল বের করা হয়।

এরপর সরকারী কলেজের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল প্রমুখ।

এদিকে পৗর  যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো: শাকের হোসেনের হত্যার ঘটনায় মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

নিহতের স্ত্রী শারমীন নাহার বাদী হয়ে মাগুরা সদর থানায় অঞ্জাত আসামীদের নামে একটি হত্যা মামলাটি দায়ের করেছেন।

পুলিশ এই ঘটনায় এক নারীসহ ২ জনকে আটক করেছে।

গতকাল বুধবার বিকালে পারনান্দয়িালী ব্যাপারীপাড়া মসজিদ প্রাঙ্গনে পৗর  যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো: শাকের হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় মাগুরা -১ আসনের এম পি মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষষ প্রশাসক আলী আহমেদ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভেকেট মিথুন রায় চৌধুরী প্রমুখ সহ কয়েক হাজার শোকার্ত মানুষ অংশ নেন। পরে তাকে দাফন করা হয়। নিহতের স্ত্রী দুই নবারক কন্য্ সন্তানকে নিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন।

গতকার বুধবার সকাল ৬টার দিকে  যুবদল নেতা শাকের হোসেন মাগুরার পারনান্দুয়ালী পৌর বাসটার্মিনালে একটি পরিবহন কাউন্টার পরিচালনা করতেন।

প্রতিদিনের মতো সকালে তিনি সেখানে যান। সেখানে তাকে অচেতন অবস্থায় মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রথমে তার ষ্টোক জনিত মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হলেও পরবতীতেতে দেখা যায় তার মাথার পিছনে ছিদ্র রয়েছে।

ধারনা তরা হচ্ছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়। সেখানে ময়না তদৗল্প অনুষ্ঠিত হয়। নিহতের স্বজন ও সহকর্মরা দোষীদের শান্তির দাবী জানিয়েছেন।

মৃত মাগুরা পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মো: শাকের হোসেন (৩৬) সে মাগুরা পৌর এরাকার পারনান্দুআলী গ্রামের মৃত কুতুকউদ্দিনের ছেলে।

মাগুরা সদর থানার অফিসার্স ইন চার্জ মো: আব্দল্লাহ আল মামুন জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে মাগুরা সদর থানায় অঞ্জাত আসামীদের নামে একটি হত্যা মামলাটি দায়ের করেছেন। পুলিশ এই ঘটনায় এক মহিলা সহস ২ জনকে আটক করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD