1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
নাফ নদে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল | Daily Halchal Somoy
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

নাফ নদে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৮২২ Time View

অনুকূল পরিবেশে সুস্বাদু কোরাল মাছ আরো বড় হয় বলে জানান, টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা।

কক্সবাজারের টেকনাফের নাফ নদে জেলের বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের কোরাল মাছ।বুধবার সকালে উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোহাম্মদ মোদাচ্ছের নামের স্থানীয় এক জেলের বড়শিতে মাছটি ধরা পড়ে।পরে সেটি তিনি স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ ফারুকের কাছে এক হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি করেন।মৎস্যশিকারী মোদাচ্ছির বলেন, “বুধবার ফজরের নামাজ শেষে বড়শি নিয়ে নাফ নদের শাহপরীর দ্বীপ জেটিতে গিয়ে বড়শি ফেলি। সকাল ১০টার দিকে বড়শিতে বড় কোরাল মাছটি আটকা পড়ে। পরে মাছটি তুলে মেপে ২৫ কেজি ওজন পাওয়া গেছে।“প্রতি কেজি এক হাজার ৩০০ টাকা ধরে সাবরাংয়ের এক মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করি।”তিনি আরো বলেন, “তিন বছর ধরে জেটিতে বড়শি নিয়ে মাছ ধরি। অনেক সময় ছোট-বড় মাছ ধরা পড়ে। এসব মাছ বিক্রি করে সংসারের খরচ চলে, পরিবারে মাছের চাহিদাও মেটে। আমার মত আরো অন্তত ২০ জন প্রতিদিন জেটিতে বড়শি নিয়ে মাছ ধরেন।”

মাছটির ক্রেতা মোহাম্মদ ফারুক বলেন, “বড়শিতে আটকা পড়া ২৫ কেজি ওজনের কোরাল মাছটি ৩২ হাজার ৫০০ টাকা দিয়ে কিনেছে। টেকনাফের স্থানীয় মানুষের কাছে কোরাল মাছের বেশ কদর রয়েছে। আশা করি, লাভে বিক্রি করতে পারব।মাছটির বিষয়ে জেনেছেন টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD