1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
জাপানে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার অভিনেত্রী মনামী | Daily Halchal Somoy
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শীতের আমেজ পঞ্চগড়ে, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস গাজীপুরে ৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা জাপানে শীর্ষ বৈঠক বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি আরব এবারও নভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরা পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার ঘটনায়, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

জাপানে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার অভিনেত্রী মনামী

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৫২৬ Time View

অভিনেত্রী মনামী ঘোষ

কিছুদিন আগেই জাপানে ঘুরতে গিয়েছিলেন টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে দেশটির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর নানা ছবি শেয়ার করেছেন তিনি। প্রায়ই অবশ্য বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে দেখা যায় এ অভিনেত্রীকে।

তবে এবার জাপানে বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী মনামী। সোশ্যালে শেয়ার করা ছবিগুলোর মধ্য থেকে কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় পড়ে গিয়ে বেশ চোট পেয়েছেন।হাঁটু ছিলে গিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দুর্ঘটনার ছবিগুলো সোশ্যালে পোস্ট করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দুশ্চিন্তা না করার জন্য বলেছেন লাস্যময়ী সুন্দরী মনামী। তিনি লিখেছেন, ‘পোস্টটি করার কারণ, এখন থেকে আপনারা আমার শরীরে কিছু স্থানে ক্ষত দেখতে পাবেন। অনেকেই আমার কাছে এই আঘাতের কথা জানতে চেয়েছেন।’

অভিনেত্রী মনামী লিখেছেন, ‘কিয়োতোতে (জাপানের এলাকা) একটি ছোট্ট দুর্ঘটনার শিকার হয়েছি আমি। তবে সেই দুর্ঘটনা দমিয়ে রাখতে পারেনি আমায়। বরং আমি নিজের মতো এক্সপ্লোর করছি। আপাতত একদম ঠিক আছি। আর হ্যাঁ, চতুর্থ ও পঞ্চম ছবিটি মাকে দেখানোর জন্য আমি তুলেছি।

এদিকে এ অভিনেত্রী নিজের দুর্ঘটনার ছবি সোশ্যালে পোস্ট করলে তাতে নেতিবাচক মন্তব্য করতে থাকেন নেটিজেনদের একাংশ। তবে তাতে কোনো লাভ হয়নি। কেননা, মনামীর শুভাকাঙ্ক্ষীরা তাদের পাল্টা মন্তব্যে দমিয়ে রেখেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD