1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
গাজায় তীব্র খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি | Daily Halchal Somoy
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দশ বছরের দাম্পত্যের ইতি, বিচ্ছেদের কারণ জানালেন ডব্লিউডব্লিউই তারকা ইভা মারি জিম্বাবুয়ের বিপক্ষে হারার ম্যাচে শাস্তিও পেল বাংলাদেশ গাজায় তীব্র খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি ‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৩ প্রবাসীকল্যাণমন্ত্রী সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন অভিবাসী শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী কারসাজিতে জড়িত তিন পক্ষই এক ব্যাংক থেকে ৮৫ কোটি টাকার ঋণ নিয়ে আরেক ব্যাংকের মাধ্যমে বিল উত্তোলন হারানো বিজ্ঞাপ্তি আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস আজ থেকে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্য ন্স্নান মহোৎসব শুরু

গাজায় তীব্র খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

গাজায় তীব্র খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্যসংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তথ্য অনুযায়ী, উপত্যকাটির প্রায় ১৪ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছেন। এর মধ্যে খাদ্যসহায়তা কমে যাওয়ায় সংকট আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ডব্লিউএফপি জানিয়েছে, অর্থায়নের ঘাটতির কারণে গাজায় তাদের খাদ্যসহায়তা কার্যক্রম এক-তৃতীয়াংশ কমাতে হচ্ছে। এতে প্রায় ৫ লাখ মানুষ সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন। পাশাপাশি, আগে যে পরিমাণ খাদ্যসহায়তা দেওয়া হতো, এখন তার অর্ধেক পাচ্ছেন সংকটাপন্ন পরিবারগুলো।

গাজার বর্তমান পরিস্থিতি তুলে ধরে ডব্লিউএফপির দেশীয় পরিচালক শন হিউজ বার্তা সংস্থা এএফপিকে বলেন, উপত্যকাটিতে মানুষ এখনো নিরাপদ নয়। প্রতিদিন বিমান হামলা চলছে। পাশাপাশি, বাসিন্দাদের এক স্থান থেকে অন্য স্থানে সরে যেতে হচ্ছে।

তিনি বলেন, গাজায় এমন মানুষের সংখ্যা খুবই কম, যারা স্থায়ীভাবে বসবাসের উপযোগী বাড়ি পাচ্ছেন। সেখানকার মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।

যুদ্ধ ও বারবার বাস্তুচ্যুতির কারণে গাজার বহু পরিবার আগে থেকেই খাবার, আশ্রয় এবং জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এর মধ্যে খাদ্যসহায়তা কমে গেলে এসব পরিবারের জন্য ন্যূনতম খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়বে।

এদিকে, গাজায় মানবিক সংকটের মধ্যেই বাণিজ্যিক পণ্য প্রবেশ বন্ধ রেখেছে ইসরায়েল। এতে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

ডব্লিউএফপির মতে, গাজার বাসিন্দাদের খাদ্যসংকট মোকাবিলায় নিয়মিত খাদ্য সরবরাহ ও মানবিক সহায়তা নিশ্চিত করা জরুরি। প্রয়োজনীয় অর্থায়ন এবং পণ্যের সরবরাহ বাড়ানো না গেলে উপত্যকাটিতে খাদ্যসংকট আরও তীব্র হতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD