1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
১৬ জেলায় তাপপ্রবাহ, ৩ জুন সারা দেশে বৃষ্টির সম্ভাবনা | Daily Halchal Somoy
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

১৬ জেলায় তাপপ্রবাহ, ৩ জুন সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৫৮৯ Time View

গত ২৪ ঘণ্টার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর বাইরে ঢাকায় আজ ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়াবিদ ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, মৌসুমি বায়ু দেশের ভেতরে ঢুকতে শুরু করেছে। এখনও বর্ষা না এলেও এর প্রভাব পড়তে শুরু করবে শিগগিরই। আগামী ৩ জুন প্রায় সারা দেশে বৃষ্টি হতে পারে বলে তিনি জানান।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে।

আগামীকাল অর্থাৎ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে সোমবারের পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহে এবং রাজশাহী ও সিলেট বিভাগের কয়েক জায়গা, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকাসহ মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD