1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
সাভারে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ছিনতাই | Daily Halchal Somoy
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

সাভারে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ছিনতাই

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৪৫৫ Time View

ঢাকার সাভারের আশুলিয়ায় স্বামী ও স্ত্রীকে কুপিয়ে মারাত্মক জখম করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করেছে কিশোর গ্যাং সদস্যরা। আজ সোমবার সকালে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকার হিয়ন গার্মেন্টসের মোড়ে এমন ঘটনা ঘটে।

আহতরা হলেন রবিউল ইসলাম ও তার স্ত্রী শারমিন বেগম। তারা জামগড়া এলাকায় ফিরোজ মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, আজ সকালে রবিউল ইসলাম হিয়ন গার্মেন্টসের মোড় দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। এ সময় অস্ত্রধারী কিশোর গ্যাং সদস্যরা তার পরিচয় জানতে চায়। তিনি পরিচয় দিলে কিশোর গ্যাং সদস্যরা তার কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে কিশোর গ্যাং সদস্যরা তাকে কোপাতে থাকে। পরে তার স্ত্রী শারমিন বেগম স্বামীকে বাঁচাতে এলে তাকেও কুপিয়ে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে করে পালিয়ে যায় কিশোর গ্যাং সদস্যরা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আশুলিয়া থানা পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। আহত স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD