1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
শনির আখড়া রণক্ষেত্র, টোলপ্লাজা ও ট্রাফিক পুলিশ বক্সে আগুন | Daily Halchal Somoy
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

শনির আখড়া রণক্ষেত্র, টোলপ্লাজা ও ট্রাফিক পুলিশ বক্সে আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৪৪৫ Time View

যাত্রাবাড়ীর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে শিক্ষার্থীরা সড়কে গাছের গুড়ি জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় যাত্রাবাড়ী মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজা ও শনিরআখড়া ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়।এছাড়া যাত্রাবাড়ী থানার সামনে র‌্যাবের একটি গাড়ি, থানার ডাম্পিং করা দুটি গাড়ি এবং শনিরআখড়া আওয়ামী লীগ অফিস ভাংচুর করা হয়েছে।রাত সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হানিফ ফ্লাইওভারের কাজলা টোল প্লাজা থেকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল পর্যন্ত খন্ড খন্ড করে সড়কে গাছের গুড়ি জ্বালিয়ে সড়কে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাজলা ও শনিরআখড়ায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। আর ইটপাটকেল ছুড়ছে আন্দোলনকারীরা। এতে দুইজন পুলিশ ও ৮ জন শিক্ষার্থী এবং পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।বুধবার (১৭ জুলাই) বিকেলে সোয়া ৪টা থেকে সন্ধা সাড়ে ৭ ঘটিকা পর্যন্ত শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এসময় পুলিশের সাথে র‌্যাবও যুক্ত হয়। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাজলা টোল গেট থেকে শনিরআখড়া পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়। এসময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে প্রায় দুইঘন্টা পর পুলিশ মহাসড়ক আয়ত্তে নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD