1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
রাজধানীতে দুই দিনে তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজ গ্রেপ্তার: ডিএমপি কমিশনার | Daily Halchal Somoy
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহতদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, প্রধান আলোচ্য বিষয় হতে পারে রাষ্ট্রপতি নির্বাচন অবৈধ অস্ত্রের ব্যবহারে প্রতিদিন গড়ে ১০ খুন প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে কর্নেল অলির পরামর্শ সুন্দরবনের ডাকাত দলের ৩ সদস্যের আত্মসমর্পণ চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ ঢাকার তিন থানার ওসির দায়িত্বে রদবদল রাজধানীতে দুই দিনে তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজ গ্রেপ্তার: ডিএমপি কমিশনার মহাকালের সমাপ্তি পাম্পে তেল নেই কাউন্টার বসিয়ে টিকিট ব্যাবসা রমরমা! সরকারের ভাবমূর্তি নষ্ট করতে একদল লোকের পাঁয়তারা,

রাজধানীতে দুই দিনে তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজ গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

দেওয়ান রাজীব
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৫৪ Time View

রাজধানীতে চাঁদাবাজদের বিরুদ্ধে গত ১ মে থেকে অভিযান শুরু করেছে পুলিশ। গত দুই দিনের অভিযানে তালিকাভুক্ত ৫৮ জন চাঁদাবাজ এবং ৯৪ জন চাঁদাবাজের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

তিনি জানান, গ্রেপ্তার এসব চাঁদাবাজদের কারো তদবিরে ছাড়া হবে না। কেউ তদবির করলে ধরে নেওয়া হবে সেও চক্রের সঙ্গে জড়িত।

রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, গ্রেপ্তার এসব ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজির আলামত হিসেবে চাঁদা আদায়ের খাতা, লেনদেনের তথ্য, ভিডিও ক্লিপ এবং অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। যা আদালতে উপস্থাপন করা হবে।

ব্রিফিংয়ে তিনি বলেন, গত কয়েকদিনে বেশ কয়েকটি বড় মাদক চালান জব্দ এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। এর পেছনে গডফাদারদের পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। তিনি বা তারা যত বড় হন না কেন আমরা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার আরও বলেন, মোহাম্মদপুর ও আশপাশের এলাকার অপরাধ দমনে রায়েরবাজার এলাকায় একটি থানা করা হবে।

রাজধানীতে চাঁদাবাজদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD