1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
ফরিদপুরে থানা লুটের গ্রেনেড-কার্তুজ ‘ঝোপঝাড়’ থেকে উদ্ধার | Daily Halchal Somoy
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ফরিদপুরে থানা লুটের গ্রেনেড-কার্তুজ ‘ঝোপঝাড়’ থেকে উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৪৫ Time View

ফরিদপুরের কোতোয়ালী থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর মধ্যে ৩টি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ সদৃশ বস্তু রয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১০।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবর পেয়ে বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের বিএডিসি অফিসের দক্ষিণ পাশের প্রাচীরের বাইরের অংশে অভিযান চালিয়ে রাস্তার পাশের ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে উদ্ধার হওয়া গ্রেনেড ও কার্তুজগুলো ফরিদপুর কোতয়ালী থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র ও গোলাবারুদের অংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট  ‘জুলাই গণঅভ্যুত্থান’কে কেন্দ্র করে একদল দুষ্কৃতিকারী দেশের বিভিন্ন থানায় একযোগে হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে নেয়। পরবর্তীতে এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ায় সারা দেশে জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপরতা জোরদার করার নির্দেশনা দেন। ওই নির্দেশনার পর থেকেই র‌্যাব সক্রিয় ও দক্ষতার সঙ্গে মাঠে কাজ করছে। তারই অংশ হিসেবে এই অস্ত্র ও গুলাবারুদ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD