1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে কর্নেল অলির পরামর্শ | Daily Halchal Somoy
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হারানো বিজ্ঞাপ্তি আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস আজ থেকে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্য ন্স্নান মহোৎসব শুরু হারানো বিজ্ঞপ্তি সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে কর্নেল অলির পরামর্শ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩১১ Time View

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় জোট আয়োজিত এক সেমিনারে তিনি বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ এই মন্তব্য করেন।সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এলডিপির চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দেন। কারণ হিসেবে তিনি বলেন, চারিদিকে আপনি (প্রধানমন্ত্রী) শত্রু দ্বারা পরিবেষ্টিত। ১১ দল আপনার শত্রু না, ১১ দল আপনার বন্ধু। যার কারণে প্রকাশ্যে আপনাকে পরামর্শ দিচ্ছে, এই পরামর্শ জামায়াতের জন্য না, ১১ দলীয় জোটের জন্য এটা দেশের মঙ্গলের জন্য।সরকারের ভেতরে ও রাজনৈতিক পরিমণ্ডলে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব রয়েছে বলে গুরুতর অভিযোগ করেন অলি আহমেদ। তিনি দাবি করেন, যারা বিদেশি গুপ্তচর হিসেবে দেশের ভেতর কাজ করছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন। অলি আহমেদের মতে, এ ধরনের ব্যক্তিরা শুধু সরকারেরই নয়, বরং সমগ্র দেশের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি সতর্ক করে বলেন, প্রকাশ্য বিরোধীদের চেয়ে ক্ষমতার কাছাকাছি অবস্থানকারী ব্যক্তিদের মাধ্যমেই বড় ধরনের বিপদের আশঙ্কা বেশি থাকে।দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এলডিপি চেয়ারম্যান বলেন, রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে কার্যকর সংস্কার উদ্যোগে মনোযোগ দিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, বিভিন্ন এলাকায় চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে, যা জনজীবনে অস্বস্তি তৈরি করছে। এছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ডের ধীরগতি ও নতুন বিনিয়োগ আকর্ষণে যে চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।সেমিনারে অলি আহমেদ স্পষ্ট করেন যে, ১১ দলীয় জোট কোনোভাবেই সরকারের বা প্রধানমন্ত্রীর শত্রু নয়। বরং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে তারা গঠনমূলক পরামর্শ দিয়ে যাচ্ছে। তিনি দেশের স্বার্থে কার্যকর নেতৃত্ব নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD