1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক | Daily Halchal Somoy
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

প্রতিপক্ষকে অস্ত্র মামলায় ফাঁসাতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছেন এক যুবক। মানিকগঞ্জ সদর উপজেলার বরাই এলাকায় রামপ্রসাদ ঘোষ নামে এক ব্যক্তির বাড়ির সেপটিক ট্যাংকের পাশ থেকে দুটি পাইপগান উদ্ধারের পর ঘটনার পেছনে থাকা মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মানবেন্দ্র বালো।গ্রেপ্তার যুবক হলেন, মো. দিনা (দিদার)। ঘটনার সঙ্গে জড়িত সহযোগী স্বাধীন (৪০) নামে অপর এক অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।পুলিশ জানায়, গত শুক্রবার রাতে আসামি দিনা নিজেই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে পুলিশকে ভুল তথ্য দেন। তিনি দাবি করেন, সদর উপজেলার বরাই এলাকার বাসিন্দা রামপ্রসাদ ঘোষের বাড়িতে দুটি পাইপগান লুকিয়ে রাখা আছে। এই তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে ডিবি পুলিশের একটি বিশেষ দল ওই বাড়িতে অভিযানে যায়।

ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালোর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রাথমিক অনুসন্ধানে বসতঘরে কোনো অস্ত্রের সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে তথ্যদাতা দিনার দেখিয়ে দেওয়া স্থান অনুযায়ী, বাড়ির উত্তর পাশে সেপটিক ট্যাংকের কাছে মাটি খুঁড়ে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। সেখান থেকে কাপড়ে প্যাঁচানো অবস্থায় দুটি পাইপগান জব্দ করে পুলিশ। অস্ত্র উদ্ধারের পর দিনাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হলে তিনি মূল চক্রান্তের কথা স্বীকার করেন।

দিনা জানান, পূর্বশত্রুতার জেরে রামপ্রসাদ ঘোষকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার করাতেই তিনি ও তার সহযোগী স্বাধীন মিলে গোপনে এই পাইপগান দুটি মাটির নিচে পুঁতে রেখেছিলেন। চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার পর রাত ৪টা ৪০ মিনিটে পুলিশ দিনাকে গ্রেপ্তার করে।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মানবেন্দ্র বালো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেআইনি অস্ত্র রাখা,পুলিশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা এবং নির্দোষ ব্যক্তিকে ফাঁসানোর ষড়যন্ত্রের অপরাধে দিনা ও স্বাধীনের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি স্বাধীনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD