1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
নিষিদ্ধ আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার | Daily Halchal Somoy
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

নিষিদ্ধ আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ Time View
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতভর এ অভিযান পরিচালনা করা হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় প্রাথমিকভাবে প্রকাশ করা হয়নি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এর আগে গত কয়েক দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকার জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

35 thoughts on "নিষিদ্ধ আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD