1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
ঢাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের অবরোধ: জরিমানা নিয়ে বিআরটিএর নির্দেশনা বাতিল | Daily Halchal Somoy
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ঢাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের অবরোধ: জরিমানা নিয়ে বিআরটিএর নির্দেশনা বাতিল

রাজীব আলী দেওয়ান
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩১ Time View
রামপুরায় অটোরিকশাচালকদের সড়ক অবরোধের কারণে বাড্ডায় এমন যানজট দেখা গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে।

ঢাকার বিভিন্ন রাস্তায় আজ রোববার সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশাচালকদের অবরোধ চলছে। এর মধ্যে গ্যাস বা পেট্রলচালিত ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান (অটোরিকশা) মিটারে না চললে চালকের জরিমানা–সম্পর্কিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাম্প্রতিক নির্দেশনাটি বাতিল করা হয়েছে।

রামপুরায় বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা
রামপুরায় বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরাছবি: সাজিদ হোসেন

ঢাকার রামপুরার বনশ্রী, মিরপুর-১, মিরপুর-১৪ নম্বরসহ বিভিন্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশাচালকেরা আজ সকাল থেকে অবরোধ করেন। এতে অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাবতলী মাজার রোড, তেজগাঁও কলেজ রোড, শনির আখড়া, ধোলাইপাড়, আগারগাঁওসহ বিভিন্ন রাস্তাতেও সকাল ১০টার দিকে অবরোধের খবর পাওয়া গেছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যেই এই নির্দেশনা এল।

রামপুরায় সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা ছেড়ে দেন অটোরিকশাচালকেরা। পরে ১১টার দিকে তাঁরা আবার সড়ক অবরোধ করেন
রামপুরায় সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা ছেড়ে দেন অটোরিকশাচালকেরা। পরে ১১টার দিকে তাঁরা আবার সড়ক অবরোধ করেন।

রামপুরায় সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশাচালকদের রাস্তা থেকে সরে যেতে দেখা যায়। পরে বেলা ১১টার দিকে তাঁরা আবার সড়ক অবরোধ করেন।ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো। অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হলো।সিএনজি বা পেট্রলচালিত অটোরিকশার চালক মিটারের বেশি ভাড়া আদায় করলে তাঁর বিরুদ্ধে মামলা ও জরিমানা করতে পুলিশকে নির্দেশ দেওয়ার প্রতিবাদে চালকেরা আজ সকাল থেকে সড়কে নেমে অবরোধ করেন।

গত মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পুলিশকে এই নির্দেশনা দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD