1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
টেকনাফে অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আটক | Daily Halchal Somoy
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

টেকনাফে অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৪১ Time View
দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে রোববার (১৬ মার্চ) দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লেদা টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। অভিযান কালে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে তার বাড়ি থেকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা গোলা, ৬টি দেশীয় ধারালো অস্ত্র ও ২টি মোবাইল উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত মাদক সম্রাট রড-সিমেন্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও এর আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। অভিযান শেষে উদ্ধারকৃত  অস্ত্র ও আটককৃত মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নৌবাহিনীর নিয়মিত অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD