1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
জামালপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩০ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী | Daily Halchal Somoy
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩০ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী রাতের মধ্যে দশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মাদক আইনের অস্পষ্টতায় বিপাকে হোমিওপ্যাথিক ওষুধ আমদানিকারকরা মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তারে আদালতের অনুমতি নিতে হবে নেপথ্যের নায়ক বাড্ডা থানার এসআই হানিফ! মুন্সিগঞ্জে পিবিআইয়ের এসআই রামের শাস্তিমূলক বদলি! প্রবাসীকে ফাসানোর নেপথ্যে রিয়া! শীতের আমেজ পঞ্চগড়ে, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস গাজীপুরে ৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা জাপানে শীর্ষ বৈঠক বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি আরব

জামালপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩০ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

সীমান্তের ফাইল ছবি (ইনসেটে শূন্যরেখায় আটকে থাকা নারী)।

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর থেকে প্রায় ৩০ ঘণ্টা ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন ওই নারী।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ওই নারীকে শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে। এর আগে মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে বাধা দেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম-ঠিকানা কিংবা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে তাকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়।

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অতিরিক্ত পরিচালক মেজর মুশফিক বলেন, মঙ্গলবার সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির কঠোর পাহারার কারণে তা সফল হয়নি। এরপর থেকে ওই নারী শূন্যরেখায় অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD