1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর | Daily Halchal Somoy
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২০১ Time View

যশোরের মনিরামপুর উপজেলায় লিচুর বিচি গলায় আটকে মায়াজ হাসান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে) বিকেল ৫টার দিকে মনিরামপুর পৌরসভার জুড়ানপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশু মায়াজ জুড়ানপুর কাজী পাড়ার গ্রামের আইনুল হকের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বিকেল ৫ টার দিকে পিতার সাথে বসে শিশু মায়াজ লিচু খাচ্ছিল। এসময় অসাধারণতাবসত লিচুর বিচি মুখে দিলে তা গলায় আটকে যায়। এ সময় শিশুর মুখ কালো হয়ে যায় এবং সে শ্বাস নিতে পারছে না। পরে পরিবারের সদস্যরা তাকে মনিরামপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার্ড করে। পরে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে  নেওয়ার পথে কুয়াদা বাজারে পৌছুলে শিশু মায়াজ মারা যায়।

এ বিষয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা.দেবাশীষ বিশ্বাস বলেন, বিকালে গলায় লিচুর বিচি আটকে যাওয়া শিশুকে যশোরে রেফার্ড করা হয়।

শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হোগলাডাঙ্গা কেজি কেএম মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও শিশুর পিতা আইনুল হক। রোববার রাত ১০ টার দিকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থান মায়াজের দাফন সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD