1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
কামারখন্দে রাতে চাহিদার অর্ধেকের কম বিদ্যুৎ, গরমে অতিষ্ঠ জনজীবন | Daily Halchal Somoy
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

কামারখন্দে রাতে চাহিদার অর্ধেকের কম বিদ্যুৎ, গরমে অতিষ্ঠ জনজীবন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৪৫৩ Time View

সিরাজগঞ্জের কামারখন্দে তীব্র গরম আর বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছে বাসিন্দারা। রাতের বেশি সময় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কামারখন্দ সাব জোনাল অফিসের তথ্যমতে, উপজেলায় দিনে ৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বরাদ্দ দেওয়া হচ্ছে ৫ মেগাওয়াট। অপরদিকে রাতে ১৩ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বরাদ্দ দেওয়া হচ্ছে মাত্র ৬ মেগাওয়াট বিদ্যুৎ।দিনের তুলনায় রাতে ভয়াভহ লোডশেডিং দেওয়া হচ্ছে। এতে একদিকে তীব্র গরম, অপরদিকে রাতের বেশি সময় বিদ্যুৎ না থাকায় চরম কষ্টে আছেন উপজেলার বাসিন্দারা।উপজেলা চর কামারখন্দ গ্রামের বাসিন্দা আকরাম হোসেন বলেন, আমি অসুস্থ মানুষ। প্রতিদিন উচ্চ রক্তচাপসহ ঘুমের ওষুধ সেবন করে ঘুমাতে হয়। কিন্তু গত কয়েক দিন হলো একদিকে তীব্র গরম। অপরদিকে রাতের বেশি সময় বিদ্যুৎ না থাকায় ঠিকমতো ঘুমাতে না পেরে অসুস্থ হয়ে পড়েছি।সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার জাকির হোসেন জানান, দিনের বেলায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিভিন্ন অংশে কাজ করার কারণে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সাময়িক বন্ধ থাকে। আর রাতে ঘন ঘন লোডশেডিংয়ের ব্যাপারে আমার জানা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD