1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
একটি নক্ষত্রের চিরবিদায়, এক গভীর শূন্যতা ও হৃদয়বিদারক শোকের সংবাদ! | Daily Halchal Somoy
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
একটি নক্ষত্রের চিরবিদায়, এক গভীর শূন্যতা ও হৃদয়বিদারক শোকের সংবাদ! দশ বছরের দাম্পত্যের ইতি, বিচ্ছেদের কারণ জানালেন ডব্লিউডব্লিউই তারকা ইভা মারি জিম্বাবুয়ের বিপক্ষে হারার ম্যাচে শাস্তিও পেল বাংলাদেশ গাজায় তীব্র খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি ‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৩ প্রবাসীকল্যাণমন্ত্রী সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন অভিবাসী শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী কারসাজিতে জড়িত তিন পক্ষই এক ব্যাংক থেকে ৮৫ কোটি টাকার ঋণ নিয়ে আরেক ব্যাংকের মাধ্যমে বিল উত্তোলন হারানো বিজ্ঞাপ্তি আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস

একটি নক্ষত্রের চিরবিদায়, এক গভীর শূন্যতা ও হৃদয়বিদারক শোকের সংবাদ!

মো: আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং বৃহত্তর ঢাকা-৪ ও ৫ আসনের বারবার নির্বাচিত সাবেক জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ ১৩ ই অক্টোবর মঙ্গলবার রাত ৮ টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন। তাঁর এই চিরবিদায় পরিবার, রাজনৈতিক সহকর্মী এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষীর জন্য এক অপূরণীয় ক্ষতি।

তিনি ছিলেন রাজনীতির মাঠের এক প্রকৃত সিংহ পুরুষ। অন্যায়ের কাছে তিনি কখনোই মাথা নত করেননি বা কোনো অন্যায়কে প্রশ্রয় দেননি। একজন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ হিসেবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি দেশ, দল ও জনগণের কল্যাণে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছেন।

ক্ষমতা বা পদ নয়, মানুষের প্রতি নিখাদ ভালোবাসাই যে একজন নেতাকে আজীবন বাঁচিয়ে রাখে, আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্মৃতি ও কর্ম সবসময় আমাদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।

মহান আল্লাহর দরবারে বিনীত প্রার্থনা, তিনি যেন মরহুমের রুহের মাগফিরাত দান করেন। হে আল্লাহ! আপনি তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের সুশীতল টুকরো ও নূরে পরিপূর্ণ করে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD