1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
অস্ট্রিয়া থেকে দেড় কোটি টাকার পিস্তল এসেছে বাংলাদেশে | Daily Halchal Somoy
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

অস্ট্রিয়া থেকে দেড় কোটি টাকার পিস্তল এসেছে বাংলাদেশে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩৮ Time View

শ্যুটারদের জন্য আগে জার্মানি থেকে রাইফেল নিয়ে এসেছিল শ্যুটিং স্পোর্টস ফেডারেশন। এবার এসেছে পিস্তল। অস্ট্রিয়ার স্টেয়ার আর্মস কোম্পানি থেকে আধুনিক মানের ৪৪টি .১৭৭ ম্যাচ এয়ার পিস্তল বাংলাদেশে আনা হয়েছে।রবিবার রাতে আসা এয়ার পিস্তলগুলো ফেডারেশনের ইতিহাসে বৃহত্তম চালান। এর খরচ পড়েছে শুল্কসহ এক কোটি ৫৮ লাখ টাকা। শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক ওয়াইজ বলেছেন, ‘আধুনিক মানের .১৭৭ ম্যাচ এয়ার পিস্তলের মাধ্যমে বাংলাদেশের শ্যুটাররা আরও ভালো ফলাফল অর্জন করতে পারবে এটাই আমাদের প্রত্যাশা। প্রতিটি পিস্তলের জন্য শুল্কসহ তিন লাখ ৬০ হাজার টাকার মতো পড়েছে।’পিস্তলগুলো চাহিদা অনুযায়ী বিকেএসপি ও ক্লাবসহ অন্যদের ব্যবহারের জন্য দেওয়া হবে। আধুনিক পিস্তল দেখে শ্যুটার শোভন চৌধুরী বলেছেন, ‘শ্যুটিং স্পোর্টস ফেডারেশনকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই এই অসাধারণ উদ্যোগের জন্য। অস্ট্রিয়ার বিখ্যাত স্টেয়ার আর্মস কোম্পানি থেকে ৪৪টি অত্যাধুনিক পিস্তল সংগ্রহ করার মাধ্যমে ফেডারেশন দেশের শ্যুটিং ক্রীড়ার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই অত্যাধুনিক এয়ার পিস্তলগুলো শ্যুটারদের প্রতিযোগিতায় দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD