1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
অপহরণের পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ | Daily Halchal Somoy
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শীতের আমেজ পঞ্চগড়ে, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস গাজীপুরে ৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা জাপানে শীর্ষ বৈঠক বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি আরব এবারও নভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরা পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার ঘটনায়, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

অপহরণের পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৮৯৪ Time View

কক্সবাজারের উখিয়ায় অপহরণের চারদিন পর সৈয়দ নুর (৪২) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রোহিঙ্গাসহ দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকার গহীন জঙ্গল থেকে পুলিশ, বিজিবি ও স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে সেটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত সৈয়দ নুর উখিয়ার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল বাগানপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক ব্যক্তিরা হলেন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অছিউর রহমানের ছেলে মোহাম্মদ ইসমাইল এবং রোহিঙ্গা নাগরিক রহমত উল্লাহ।

নিহতের স্ত্রী জোবেদা খাতুন গত ৮ জুলাই ঘুমধুম পুলিশ ফাঁড়িতে একটি অপহরণ মামলা দায়ের করেছিলেন।

স্থানীয় সূত্র জানায়, গত ১৭ জুলাই (শুক্রবার) অজ্ঞাত একদল অপহরণকারী সৈয়দ নুরকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরিবার বিকাশের মাধ্যমে অপহরণকারীদের ৫০ হাজার টাকা প্রদান করে। এরপরও তাকে হত্যা করে লাশ গহীন জঙ্গলে ফেলে দেয় অপহরণকারীরা।

স্থানীয় প্রশাসন জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে নির্যাতনের চিহ্ন ছিল।
প্রশাসনের বক্তব্য

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। ইতিমধ্যে দু’জনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD