1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী এর অভিযানে ১জন ধর্ষক গ্রেফতার - | Daily Halchal Somoy
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হারানো বিজ্ঞপ্তি সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস

র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী এর অভিযানে ১জন ধর্ষক গ্রেফতার –

মাহাবুব আলমঃ
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৪৭৮ Time View

পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানাধীন কাঁলাচানপাড়া এলাকা এলাকা হতে গণধর্ষণ মামলার প্রধান আসামী র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প কর্তৃকগ্রেফতার।

সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অদ্য ইং ০৩/০৬/২০২৪ তারিখ সময় অনুমান ১৬ঃ০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানাধীন কাঁলাচানপাড়া এলাকা এলাকা হতে ০১ জন ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ বশির খান(৪৫), পিতা-মৃত সোনে আলী, সাং-উত্তর চরখালী, ইউপি-গলাচিপা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম মোসাঃ হাচিনা বেগম জীবিকা নির্বাহের জন্য ভাঙ্গারির দোকান এবং ভাতের হোটেলে কাজ করতেন। ভাতের হোটেলে তার সাথে আসামী বশিরের পরিচয় হয়। এরই সুবাদে সে তার সমস্যার কথা আসামী বশিরকে বলে যেন সে তাকে একটি ভাল কাজের ব্যবস্থা করে দেয়। পরবর্তীতে আসামী বশির ভিকটিম হাচিনাকে গলাচিপা শহরের একটি হোটেলে কাজ দেওয়ার কথা বলে অপর একজন আসামীর বসতবাড়িতে নিয়ে যায়। ঐদিন রাতে আসামী বশির ও তার সাথে থাকা অন্য দুই জন আসামীরা ভিকটিম হাচিনার সামনে বসেই মাদকদ্রব্য সেবন করতে থাকে। পরবর্তীতে আসামীরা ভিকটিম হাচিনাকে হত্যার হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে ভিকটিম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় একটি মামলা দায়ের করে (গলাচিপা মডেল থানার মামলা নং-১৫ তারিখঃ ২৫/০৯/২০২৩ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩) ধারা)। বিষয়টি র‌্যাবের নজরে আসলে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প আসামীকে গ্রেফতারের জন্য ব্যাপক ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৩/০৬/২০২৪ ইং তারিখ ১৬ঃ০০ ঘটিকায় পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানাধীন হাওলাদার বাড়ি, কাঁলাচানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD