1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
রংপুর-নীলফামারীর সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ | Daily Halchal Somoy
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শীতের আমেজ পঞ্চগড়ে, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস গাজীপুরে ৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা জাপানে শীর্ষ বৈঠক বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি আরব এবারও নভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরা পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার ঘটনায়, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

রংপুর-নীলফামারীর সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭৩৫ Time View

বাস ধর্মঘটের কারণে নীলফামারীর সৈয়দপুর টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসছবি: সংগৃহীত

নীলফামারীর একজন বাসশ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির অধীনে থাকা নীলফামারীর সব রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম এ ঘোষণা দেন।

আজ রোববার সকাল থেকে রংপুর-নীলফামারী-সৈয়দপুর-কিশোরগঞ্জ-জলঢাকা-ডিমলা-ডোমার রুটে বাস চলাচল বন্ধ আছে। তবে ঢাকাগামী এবং দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা সমিতির বাস স্বাভাবিকভাবে চলছে।

শ্রমিক ইউনিয়নের সূত্র জানায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা বাস শ্রমিক ইউনিয়ন উপকমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতা-কর্মী সফিকুলকে মারধর করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন এবং জেলা শ্রমিক ইউনিয়নের নেতাদের বিষয়টি জানান। এরপর সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর মালিক সমিতির অধীন চলাচলকারী সব বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়ন।

বাস চলাচল বন্ধ থাকায় নীলফামারীসহ আশপাশের রুটে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। অনেকে জরুরি প্রয়োজনে বিকল্প পরিবহন ধরতে বাধ্য হচ্ছেন।

সৈয়দপুরের বাসিন্দা আজগর আলী বলেন, ‘ডাক্তার দেখানোর জন্য রংপুর যাব। সকাল সাড়ে ১০টায় ডাক্তারের সিরিয়াল দেওয়া আছে। সৈয়দপুর-নীলফামারী রুটের বাস বন্ধ, তাই রংপুরগামী দিনাজপুরের বাসের অপেক্ষা করছি।’ একই কথা জানান সোবহান ইসলাম, জাহানারা বেগম, রুমা আক্তারসহ রংপুরে চিকিৎসার জন্য যাওয়া আরও কয়েকজন যাত্রী।

শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, শ্রমিকদের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য পাওনা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলে তাঁরা মনে করেন।

বাস শ্রমিক আনারুল ইসলাম বলেন, ‘আমরা বাসে কাজ করে জীবিকা নির্বাহ করি। কিন্তু মালিক সমিতি আমাদের এভাবে নির্যাতন করলে আমরা কীভাবে কাজ করব। শ্রমিক নির্যাতনের বিচার চাই।’

নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের শ্রমিক নেতা-কর্মীদের ওপর হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর বাস মিনিবাস মালিক সমিতির সব বাস নীলফামারী জেলা দিয়ে চলতে দেব না।’

Please Share This Post in Your Social Media

9 thoughts on "রংপুর-নীলফামারীর সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD