1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হবে: ময়মনসিংহের জেলা প্রশাসক | Daily Halchal Somoy
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শীতের আমেজ পঞ্চগড়ে, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস গাজীপুরে ৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা জাপানে শীর্ষ বৈঠক বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি আরব এবারও নভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরা পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার ঘটনায়, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হবে: ময়মনসিংহের জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৯৭১ Time View

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা রবিবার (১০ আগস্ট) সকালে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ময়মনসিংহ জেলায় ১৪ টি থানায় জুলাই ২০২৫ মাসে ৪০৯ টি, জুন ২০২৫ মাসে ৪৪৬ টি মামলা দায়ের হয়েছে। একই সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।জেলা ও উপজেলা ভিত্তিক মাদকস্পটসমূহে নিয়মিত মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।এছাড়াও জেলার বিভিন্ন স্থানে সংঘটিত চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও অপহরণসহ চাঞ্চল্যকর বিষয়সমূহ নিয়ে সভায় আলোচনা ও পর্যালোচনা করা হয়।আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভাপতি তার বক্তব্যে বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে যে কাজ করে যাচ্ছে, এতে কোন সন্দেহ নেই। তবে স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরো চেষ্টা বাড়াতে হবে।তিনি আরো বলেন, ময়মনসিংহ জেলার আইন শৃঙ্খলা ও নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে অবশ্যই আমাদের সকলের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।এ ছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতারুল আলম, সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খান,ময়মনসিংহ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD