1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
দেশের মানুষ যেটা বুঝে না তা গেলানোর চেষ্টা করবেন না: গয়েশ্বর | Daily Halchal Somoy
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শীতের আমেজ পঞ্চগড়ে, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস গাজীপুরে ৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা জাপানে শীর্ষ বৈঠক বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি আরব এবারও নভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরা পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার ঘটনায়, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের যুবদল নেতার হত্যার ঘটনায় আটক ২, শাস্তির দাবীতে বিক্ষোভ-মিছিল অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

দেশের মানুষ যেটা বুঝে না তা গেলানোর চেষ্টা করবেন না: গয়েশ্বর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১০২৬ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি সংস্কারে বিশ্বাস করে। তবে কুসংস্কারে বিশ্বাস করে না। সংস্কারের নামে কুসংস্কার চলবে না। যারা পিআর পদ্ধতিতে যাবে, সেটা পেছনের রাস্তা। আর বিএনপি চায় সামনের রাস্তা। সামনা-সামনি আসবো আর ভোট দিব।তিনি বলেন, পিআর সিস্টেম ভালো না। সেটা সব দেশে একসেপ্ট না। সুতরাং যারা পেছনের রাস্তা পছন্দ করেন, তারা সামনের রাস্তা পছন্দ করেন না। পিআর সিস্টেমে আপনি কাকে ভোট দেবেন সেটা আপনি জানবেন না। এটা কোনো সিস্টেম না। তাছাড়া আমার দেশের মানুষ যা বুঝতে অক্ষম, আপনাদের মতো পন্ডিতরা তা গেলানোর চেষ্টা করবেন না।শনিবার সন্ধ্যায় নরসিংদীর ইটাখোলা মোড়ে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় শিবপুর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা ধমক দিলে আমরা ভয় পেয়ে যাবো সেটা ভাবা, বোকার স্বর্গে বাস করা। ১৯৭১ সালে যে কাজটা বাকি ছিল, সেটা চব্বিশের জুলাইয়ে হয়েছে।জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, জনগণ যদি একাত্তরের পরাজিত শক্তির কৃতকর্ম ভুলে গিয়ে আপনাদের ভোট দেয়, আমরা সালাম দেব। একাত্তরের পরাজিত শক্তির আস্ফালন আমাদের মতো মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মেনে নিতে পারব না, একথা কিন্তু আমরা এখনো বলিনি। স্বাধীনতা যুদ্ধে আপনারা অপরাধ করেছেন, আমরা ক্ষমা করেছি কিন্তু ভুলে যাইনি।গয়েশ্বর বলেন, জুলাই যোদ্ধা ছাত্র ও এনসিপি নেতাদের প্রতি বিএনপি কৃতজ্ঞতা জানায়, তার মানে এই না। লুট করেছি আমি ভাই, সবকিছু একা খাই। গণতন্ত্র আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ১৭ বছর ধরে আন্দোলন চলছিল। বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়নি, জনগণের ভোটাধিকারের জন্য পাগল হয়েছে। জনগণ বিএনপিকে ভোট দিলে আপনাদের মানতে অসুবিধা কি, জনসম্মুখে বলতে হবে।তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বড় সংস্কারক, বিএনপি সংস্কারে বিশ্বাস করে কুসংস্কারে নয়।উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিজ রিকাবদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন, মনোহরদী বেলাবো আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার প্রমুখ।এ সময় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ইটাখোলা মোড়ে ৪ শহীদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD