1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
ইটালিতে ১০৯ মাফিয়া সদস্য গ্রেপ্তার | Daily Halchal Somoy
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ইটালিতে ১০৯ মাফিয়া সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৫২১ Time View

বিশ্বের অন্যতম শক্তিশালী অপরাধী সংগঠন হিসেবে পরিচিত কালাব্রিয়ান নদ্রানগেতার আধিপত্য কমিয়ে আনতে কঠোর পদক্ষেপ নিয়েছে ইটালির কর্তৃপক্ষ৷

 

মঙ্গলবার (১৪ মে) কালাব্রিয়ান শহর কোসেনজায় অভিযান চালিয়ে ইটালির পুলিশ নদ্রানগেতা মাফিয়া চক্রের ১০৯ সন্দেহভাজন সদস্যকে আটক করেছে৷

 

ইটালির আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত একটি জোট, লানজিনো-পাতিতুচ্চি ও জিঙ্গারি নামের দুটি চক্রের স্থানীয় সদস্যদের পাশাপাশি একজন শুল্ক ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে৷নদ্রানগেতার বিরুদ্ধে পুলিশের অভিযান মাফিয়াবিরোধী প্রসিকিউটর, কারাবিনিয়েরির বিশেষ পুলিশের পাশাপাশি ইটালির কেন্দ্রীয় ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে অভিযানটি পরিচালনা করা হয়৷ গ্রেপ্তারকৃতরা কোসেনজা এলাকায় মাদক পাচার, মাফিয়া চক্র পরিচালনা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ এর আগেও নদ্রানগেতার সদস্যদের বিরুদ্ধে চালানো বিশেষ অভিযানে অপরাধ চক্রটির গুরুত্বপূর্ণ সদস্যসহ গ্রেপ্তারকৃত প্রায় ২০০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়৷

মাদক পাচার থেকে শুরু করে চাঁদাবাজি, চুরির অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে৷ ইউরোপের মাদক ব্যবসা ও নদ্রানগেতা ইউরোপের কোকেইন বাজারের প্রায় ৮০% নিয়ন্ত্রণ নদ্রানগেতার হাতে বলে মনে করে ইটালির পুলিশ৷ মাদকগুলো সাধারণত লাতিন অ্যামেরিকা থেকে খাদ্য ও কাঠ পরিবহণকারী কনটেইনারের মাধ্যমে পাচার করা হয়৷ মাফিয়ার চক্রের মালিকানাধীন কোম্পানিগুলো সে চালান সরবরাহ করে থাকে৷তবে নদ্রানগেতার অর্থ পাচারের কেন্দ্র হিসাবে কাজ করে জার্মানি৷ ২০২৩ সালের এক অভিযানে অর্থ পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ৩০ জনেরও বেশি সদস্যকে গ্রেপ্তার করা হয়৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD