1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
আন্দোলনরত শ্রমিকদের ‘কিছু দাবি’ মেনে সব কারখানা চালুর সিদ্ধান্ত | Daily Halchal Somoy
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আন্দোলনরত শ্রমিকদের ‘কিছু দাবি’ মেনে সব কারখানা চালুর সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২৫ Time View

আন্দোলনরত শ্রমিকদের দাবির মুখে তাদের টিফিন বিল ও হাজিরা বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। পাশাপাশি আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে ঢাকার সাভার ও আশুলিয়ায় সব তৈরি পোশাক কারখানা খুলে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

সকালে বিজিএমইএ‘র সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, শ্রমিকরা যে টিফিন বিল পেতেন, এখন থেকে তার চেয়ে ১০ টাকা বাড়তি পাবেন। হাজিরা বোনাসের ক্ষেত্রে আরও ২২৫ টাকা করে বাড়তি পাবেন। শ্রমিক নিয়োগের ক্ষেত্রে নারী-পুরুষ ভেদাভেদ থাকবে না।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরা বিজিএমইএ ভবনে পোশাক খাতের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলন করার কথা ছিল। তবে সংবাদ সম্মেলনটি আর হয়নি। পরে সকালে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে স্বাভাবিক নিয়মেই চলবে সাভার ও আশুলিয়া এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা রফতানিমুখী সব তৈরি পোশাক কারখানা। শ্রমিকদের দাবি মেনে তাদের টিফিন বিল ও হাজিরা বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত শুক্রবারও (৬ সেপ্টেম্বর) দফায় দফায় এমন বৈঠক শেষে জানানো হয়েছিল, পরদিন থেকে খোলা থাকবে শ্রমিক অসন্তোষের মুখেপড়া কারখানাগুলো। যদিও পরবর্তী সময়ে আবারও নানা শঙ্কায় কারখানার চাকা বন্ধ রাখতে বাধ্য হন মালিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD