1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
  3. 0pe7drw4w6@outlook.com : wpv8jg6m :
সেতু ভবনে আগুন-ভাঙচুর রিজভীসহ ৬ জন ৩ দিনের রিমান্ডে | Daily Halchal Somoy
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির জুলাই হত্যাযজ্ঞ সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ৫০ টি শট গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।* ট্রাফিক পুলিশের তৎপরতায় ধোলাইপাড়ে ছুরিকাঘাতের সময় যুবক আটক দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

সেতু ভবনে আগুন-ভাঙচুর রিজভীসহ ৬ জন ৩ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৪৩৩ Time View

সেতু ভবনে আগুন ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ছয়জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এই আদেশ দেন।

বাকি পাঁচজন হলেন—জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের পরিদর্শক আবু সাঈদ মিয়া আসামিদের ঢাকা মহানগর হাকিম রাশিদুল আলমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এরপর আদালত তাদের প্রত্যেকের তিনদিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুরের কাজীপাড়া মেট্রোস্টেশনে ভাঙচুরের মামলায় ডাকসুর সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর, বিএনপি কর্মী মাহমুদ উস সালেহীনসহ আটজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

কিন্তু অপর মামলায় নুরুল হক ও সালেহীনকে জিজ্ঞাসাবাদের জন্য কোনো আবেদন করেনি পুলিশ। এর আগে সেতু ভবনের মামলায়ও তাদের রিমান্ডে নেওয়া হয়।

তদন্ত কর্মকর্তা তার ফরোয়ার্ডিং রিপোর্টে বলেন, আসামিরা সরকারকে উৎখাতের উদ্দেশ্যে সেতু ভবনে পূর্বপরিকল্পিত হামলা চালিয়েছিল। তাই ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করতে তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD